
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার সুজানগর ইউপির হাশিমপুর গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে ২৭ জানুয়ারী শনিবার আলহাজ বদরুল ইসলাম শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপি ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে অনুষ্ঠিত চক্ষু শিবিরে এলাকার সাত শতাধিক চক্ষু রোগীকে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। এছাড়া ৪০ জন রোগীকে অস্ত্রপচারের জন্য বাছাই করা হয়।
আলহাজ বদরুল ইসলাম শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান বদরুল ইসলামের সভাপতিত্বে ও দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের পিআরও দেওয়ান রুহুল আমিন চৌধুরী, হাশিমপুর গ্রাম পঞ্চায়েতের সভাপতি হাজী জমির উদ্দিন, মুজিবুল ইসলাম তারেক, আলহাজ আব্দুল বাছিত, সাবেক ইউপি মেম্বার ছমর উদ্দিন, ডা. সাজেদা খানম, ডা. অঞ্জন দেবনাথ, ডা. আব্দুল ফাহাদ চৌধুরী, চিকিৎসক সহকারী আব্দুল জব্বার রাজু, তরুণ সমাজসেবক সাহেদ আহমদ, ওয়াহিদুল ইসলাম, ফজল আহমদ, মনসুর আহমদ, এমরান আহমদ, মজনু মিয়া, আনিছুর রহমান, জাহাঙ্গির হোসেন প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.