
প্রনীত রঞ্জন দেবনাথ॥ অনুগ্রহপূর্বক হেলমেট পড়ে ট্রাফিক আইন মেনে মোটরসাইকেল চালানোর জন্য জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক রাস্তায় চলাচলকারী সকল মোটর সাইকেল চালকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
২৭ জানুয়ারী শনিবার বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রুপসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সচেতনতামূলক সভায় ৩নং মুন্সীবাজার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শহীদ আহমেদ ও পতনউষার ইউপি সদস্য সায়েক আহমেদ-কে যুক্তরাজ্য ছাত্রলীগের যুগ্ন সাধারন-সম্পাধক নাজমুল ইসলাম ইমন এর পক্ষ থেকে উপহার দিয়ে হেলমেট পড়িয়ে শনিবার থেকে এই কাজকর্মের শুভ সূচনা করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম, মোসাদ্দেক আহমদ মানিক, কমলগঞ্জ থানার ওসি মো: আব্দুল মোকতাদির পিপিএম, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার, পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবুসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদের উপস্থিতিতে ট্রাফিক রুলস না মেনে মাথায় হেমলেট না পরে মোটর গাড়ি চালানো, চালকদের নিরাপত্তা , ট্রাফিক নিয়মাবলি মেনে গাড়ি চালানোর পরামর্শ সম্পর্কিত সামাজিক সচেতনতা সভায় উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে তাৎক্ষণিক কয়েকটি হেমলেট দান করে সামাজিক সচেতনতাকে সকলের দৃষ্টিতে নিয়ে আনার জন্য যুক্তরাজ্য ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ইমনের ভূয়সী প্রশংসা করেন সংসদ সদস্য উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.