স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাছের রহমান ২১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন দেন। একই সঙ্গে তিনি উক্ত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে উপজেলা বিএনপির সম্মলেন সম্পন্ন করারও নির্দেশনা প্রদান করেন।
২৮ জানুয়ারী রোববার রাতে কুলাউড়া পৌরসভার সাবেক মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদকে আহবায়ক ও মো.আব্দুল মজিদ সিনিয়র যুগ্ম আহবায়ক এবং আব্দুল জলিল জামাল ও আলমগীর হোসেন ভূইয়াকে কুলাউড়া উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক পদে রাখা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন-খন্দকার মুহিবুর রহমান,বদরুজ্জামান সজল,মো.আজিজুর রহমান মনির,মো,বদরুল হোসেন খান,ডা:লুৎফুর রহমান,হাজী আবু হানিফ,আপ্তাব মিয়া,মোশাহিদ আলী,ফারুক আহমদ পান্না,মহিউদ্দিন মুকুট,আব্দুল মন্নান সর্দার,হাজী আব্দুস সালাম,তৌফিক আহমেদ চৌধুরী,সিরাজুল ইসলাম,দেওয়ান আব্দুল লতিফ,ডা:তারু খান ও আকদ্দছ আলী মাস্টার।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.