প্রনীত রঞ্জন দেবনাথ॥ রাজনগর উপজেলার শান্তকুল উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।
২৮ জানুযারি রোববার সকাল ১১ টায় সর্বসম্মতিক্রমে ডাঃ মোঃ আব্দুল আলীকে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। গঠিত এ কমিটির অন্যান্যরা হলেন, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আব্দুল বাছিত, সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি পাল, সংরক্ষিত মহিলা অভিভাবক রাহেলা বেগম, সাধারণ অভিভাবক সদস্য প্রতিনিধিরা হলেন-মোঃ আব্দুল মনাফ, মোঃ জয়নাল আবেদীন, মোঃ শফিক আলী, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি তাপসী রানী রায়, সাধারণ শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ হেলাল উদ্দিন ও মোহাম্মদ সুহেল আহমদ।
আগামী ২ বছরের জন্য এ নতুন কমিটি গঠন করা হয়েছে বলে নব নির্বাচিত সভাপতি ডাঃ মোঃ আব্দুল আলী জানান। ঐতিহ্যবাহী শান্তকুল উচ্চ বিদ্যালয়ে প্রতি বছরের ন্যায় এবারও এসএসসি ও জেএসসিতে শিক্ষার্থীরা ভাল ফলাফল অর্জন করেছে বলে অভিভাবকরা জানান। শিক্ষার্থীদের আরো ভাল ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষার্থী, অভিভাবক, স্কুলের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যদের তীক্ষè দৃষ্টি রাখার জন্য সকলের দাবি জানান। এদিকে নব নির্বাচিত সভাপতিসহ সকল সদস্য ন্যায় ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য সবিনয় অনুরোধ জানিয়ে সকলকে অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।
ডাঃ আব্দুল আলী শান্তকুল উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নবনির্বাচিত সভাপতি ছাড়াও তিনি শান্তকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এবং শান্তকুল জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন এবং সামাজিক সংগঠন শান্তকুল আদর্শ সংঘের উপদেষ্টা হিসেবেও আছেন। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা করছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.