
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা: প্রফুল্ল চন্দ্র সূত্রধরের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা ২৯ জানুয়ারী সোমবার বেলা ২ টায় হীড বাংলাদেশ, কমলগঞ্জ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ) এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক।
বিডিএমএ সভাপতি ডা: স্বপ্না রানী সিনহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা: এ কে এম সামসুদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) সুমী আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: টি এইচ নিশিতা, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন মৌলভীবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ডা: মোস্তাফিজুর রহমান পলাশ। বিদায়ী অতিথির উদ্যেশে মানপত্র পাঠ করেন বঙ্গবন্ধু ডিপ্লোমা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা: মো: নূর নবী রাজু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা: লক্ষণ চক্রবর্তী, ডা: আব্দুর রহমান, ডা: ইসমাইল প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী ডা: প্রফুল্ল চন্দ্র সূত্রধর ও সকল অতিথিকে ক্রেষ্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.