
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে অরফান ইন এ্যাকশনের উদ্যোগে সোমবার দুপুরে আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়। অরফান ইন এ্যাকশনের সভাপতি লেখক-গবেষক আহমদ সিরাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান চৌধুরীর পরিচালনায় বৃত্তি প্রধান অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ। বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন, নারীনেত্রী মুন্না রায় প্রমুখ। পরে ১৫ জন এতিম শিক্ষার্থীর মধ্যে ৩০ হাজার টাকা এবং পৌরসভার মেয়র জুয়েল আহমদের পরিবারের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.