
প্রনীত রঞ্জন দেবনাথ॥ রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মরিছা মাদ্রাসার সাধারণ সভা ও মজলিসে শুরা কমিটি গঠনের লক্ষেত এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ৩০ জানুয়ারী মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় মরিছা মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়। মোঃ কবির চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, দানবীর যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আব্দুল হান্নান, মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান চিনু, মাওলানা ফখরুল ইসলাম শাহিন, মদিনাতুল উলুম মাদ্রাসার সভাপতি মোঃ জহর মিয়া, নজরুল ইসলাম, প্রবাসী জাহিদ হাসান, প্রবাসী আব্দুল মালিক রুকন, কয়েছ আহমেদ, আনওয়ার খান, সুলেমান আহমেদ,কবির মিয়া, বাছিত আহমেদ প্রমুখ।
সভায় সর্বসম্মতি ক্রমে মজলিসে শুরা (সাধারণ কমিটি) সভাপতি করা হয় হযরত মাওলানা আব্দুর রহমান এবং মোঃ সুলেমান আহমেদকে সহসভাপতি করে একশত এক বিশিষ্ট কমিটি গঠন করা হয় এবং মাদ্রাসার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.