প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ শাখা সোনালী ব্যাংক লি: কর্তৃক চিড়া-মুড়ি খাতে প্রকাশ্যে ক্ষুদ্র শিল্প ঋণ বিতরন করা হয়েছে।
১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১ টায় ভানুগাছ বাজারস্থ সোনালী ব্যাংক কার্যালয়ে কমলগঞ্জ উপজেলার কাঁঠালকান্দি এলাকায় দেশীয় চিড়া-মুড়ি শিল্প খাতে ৪ জন মহিলা সুকতি রাণী দেবনাথ, আরতি রানী দেবনাথ, সুনীতি রানী দেবনাথ ও বাসন্তি রানী দেবনাথকে ৫০ হাজার টাকা করে প্রকাশ্যে আনুষ্টানিকভাবে ঋণ বিতরন করা হয়। ঋণ বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা সংগঠনের কমলগঞ্জ শাখার সভাপতি আহমদ সিরাজ, সোনালী ব্যাংক লি: কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক রিপন মজুমদার প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.