প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের ব্রাহ্মণঊষার গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত লেখক-গবেষক, সাংবাদিক ইসহাক কাজলের মাতা সৈয়দা সায়রা বেগম (৯০) শনিবার রাত ৯.১৫ ঘটিকার সময় বার্ধক্যজনিক রোগে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
৪ ফেব্রুয়ারী রোববার বিকাল ৩ ঘটিকায় ব্রাহ্মণঊষার গ্রামে মরহুমার জানাযার নামাজ শেষে নিজ পারিবারীক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা অধ্যাপক মো: রফিকুর রহমান, পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, কমলগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.