
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় স্কুলছাত্র আব্দুল¬াহ হাসানের নির্মম হত্যাকান্ডের প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবীতে ৪ ফেব্রুয়ারী রোববার বিকেলে স্থানীয় দক্ষিণভাগ বাজারে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের পাশে অনুষ্ঠিত মানববন্ধনে স্বতঃস্ফুর্তভাবে নানা শ্রেণী ও পেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মাওলানা আনছারুল হক মাজহারীর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান এমাদুল ইসলাম, সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর রহমান, মেরিট কেয়ার একাডেমির পরিচালক আব্দুস সামাদ, হাফেজ খলিলুর রহমান সাহীন, নাজমুল ইসলাম খান, আব্দুল মুকিত তুলাই, আব্দুল মালিক, জাকির মাছুম, সাইদুল ইসলাম, রিয়াজুল ইসলাম, নাজমুল ইসলাম প্রমূখ।
উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির মোহাম্মদনগর গ্রামের প্রবাসী আব্দুর রহিমের ছেলে সিলেটের দক্ষিণ সুরমার মনির আহমদ একাডেমির নবম শ্রেণির ছাত্র আবদুল¬াহ হাসান (১৫) গত ১৮ জানুয়ারি রাতে স্থানীয় বাজার থেকে নিখোঁজ হয়। নিখোঁজের ১০ দিন পর ২৮ জানুয়ারি রাতে মোহাম্মদনগর এলাকার একটি নির্জন টিলার ঢালু স্থান থেকে তার খন্ডিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ প্রতিবেশি দুই সহোদর আব্দুর নূর বলাই (৫০), বদরুল ইসলাম এবং নিহত হাসানের চাচাতো ভাই তারেক আহমদকে গ্রেফতার করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.