কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার ঘাগটিয়া বায়তুন নুর জামে মসজিদের আয়োজনে এবং মসজিদের খতিব মাওঃ মোঃ আব্দুল আজিজ এর সার্বিক তত্বাবধানে ২ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে মসজিদ প্রাঙ্গনে শিশু-কিশোরদের মধ্যে ক্বেরাত,গজল,আযান ও সাধারন জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্টত হয়। মসজিদ কমিটির সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও সম্পাদক মোঃ উছমান খান ফয়েজের পরিচালনায় অনুষ্টিত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ ফজলুল হক খান সাহেদ প্রতিযোগিতার প্রশংসা করে বলেন আজ আমরা আমাদের প্রজম্মদের সঠিকভাবে দ্বীনি শিক্ষা দিতে না পারায় সমাজে অবক্ষয় দেখা দিয়েছে। ফলে আজকের যুব সমাজ বিপথগামী হয়ে অশান্তির মধ্যে রয়েছে। তিনি সবাইকে দ্বীনি শিক্ষায় জ্ঞান অর্জন করে সমাজের সকল অশান্তি দুর করে শান্তি-শৃংখলা ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে মসজিদের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্টানে বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ রুমেল খান মসজিদের উন্নয়নে ২০ হাজার টাকা প্রদানের ঘোষনা দেন। এছাড়া অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন মাওঃ আবু তাহের চৌধুরী হেলাল,হাফিজ মাওঃ মোঃ কামরুল ইসলাম,মাদ্রাসা শিক্ষক এহসানুল মাবুব জাকির,সুমন খান,মোঃ শাহাদত খান,মসজিদ কমিটির নেতৃবৃন্দ মনির উদ্দিন আহমদ,সুমন আহমদ,সাজু খান,জাকির হোসেন মিন্টু,মোঃ মুহিদ মিয়া,বারিক মিয়া,কইলুম মিয়া প্রমুখ। পরে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওঃ মোঃ আতিকুর রহমান। মিলাদ শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ পুরস্কার বিতরন করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.