
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের ছকাপন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন ৩ ফেব্রুয়ারী শনিবার শান্তিপূর্ণভাবে স্থানীয় ফাহিমা কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে ৬০টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আব্দুন নূর (কালা), নিকটতম প্রতিদ্বন্ধি ড. সাহেদুর রহমান চৌধুরী চেয়ার প্রতীক নিয়ে ৫৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন, সহ-সভাপতি পদে দোয়াত কলম প্রতীক নিয়ে ৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মাজহারুল ইসলাম শখরুল, তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি সুনু মিয়া মটর সাইকেল প্রতীক নিয়ে ৩৪টি, হাবিবুর রহমান লেবু মোমবাতি প্রতীক নিয়ে ১০টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মই প্রতীক নিয়ে ৫৭টি ভোট পেয়ে তাজুল ইসলাম বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি রিপন আহমদ মাছ প্রতীক নিয়ে ৪২টি ও মইনুল ইসলাম আনারস প্রতীক নিয়ে ১২টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সহ-সম্পাদক পদে রিক্সা প্রতীক নিয়ে ৫৪টি ভোট পেয়ে আইয়ুব আলী বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি নোবেল হাসান তালুকদার ৫০টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে বাই সাইকেল প্রতীক নিয়ে ৫১টি ভোট পেয়ে আলী আহসান সোহেল বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি আবুল হোসেন চাকা প্রতীক নিয়ে ৪৪টি ও মাজহারুল ইসলাম রুবেল কলস প্রতীক নিয়ে ৫টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে হরিণ প্রতীক নিয়ে ৬৩টি ভোট পেয়ে ডাঃ খসরুজ্জামান বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি কামরান আহমদ বই প্রতীক নিয়ে ৫০টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন। প্রচার সম্পাদক পদে টেলিফোন প্রতীক নিয়ে ৬৭টি ভোট পেয়ে রুবেল আহমদ বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি নয়ন দাস মাইক প্রতীক নিয়ে ৪৩টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন। দপ্তর সম্পাদক পদে তালা প্রতীক নিয়ে ৫২টি ভোট পেয়ে হাফিজ আলী বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি জামাল আহমদ চশমা প্রতীক নিয়ে ৪৩টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন। ক্রীড়া সম্পাদক পদে ফুটবল প্রতীক নিয়ে ৬১টি ভোট পেয়ে খয়ার আহমদ বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি সাজন আহমদ বালতি প্রতীক নিয়ে ৪১টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
সদস্যপদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, গোলাপ ফুল প্রতীক নিয়ে প্রদীপ মালাকার (৭৩টি), মাহফুজুর রহমান টিউবওয়েল প্রতীক নিয়ে (৪৬টি), মোহাইমিন চৌধুরী কাওসার কবুতর প্রতীক নিয়ে (৪১টি) ও সৈয়দ শরীফুল ইসলাম মোরগ প্রতীক নিয়ে (৩৬টি) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ১১৯টি ভোটের মধ্যে ১১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উক্ত নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শিমুল আলী। পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নীলুৎপল দেবনাথ, কানেহাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহিম, মুক্তাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু আল ফয়ছল ও শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয় কুলাউড়ার সহকারী শিক্ষক নজিব আলী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.