
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় এইচএসসি ৯০ ব্যাচের এক সম্প্রীতি বন্ধনের পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারি রোববার দুপুরে কুলাউড়ার একটি অভিজাত রেষ্টুরেন্টে প্রাইম ব্যাংক এর চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আজম জে চৌধুরীর ছোটবোন, ৯০ ব্যাচের মেধাবী মুখ, সাংবাদিক, কলামিস্ট ও সমাজসেবিকা সেলিনা চৌধুরীর সম্মানার্থে এই পূণর্মিলনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সেলিনা চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ৯০ ব্যাচের সকল বন্ধুরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯০ ব্যাচের মোঃ রুহুল আমীন, শাহেদ আহমদ চৌধুরী, বদরুল হোসেন খান, আবু মোহাম্মদ, এনায়েত হোসেন জালাল, হাবিবুর রহমান ছালাম, আজমল আলী শামীম, শফিকুল ইসলাম আফিয়ান, বিমলেন্দু সেন কৃষ্ণ, শেখ লুৎফুর রহমান, আবু তাহের মামুন, আব্দুস ছালাম, হালিম শাওন, তোফায়েল আহমদ, শেখ আবু বকর সেলিম, খালেদ আহমদ চৌধুরী, ইমরান হোসেন, শাহেদ চৌধুরী, আব্দুল লতিফ, শাহিন আহমদ চৌধুরী, মারুফ আহমদ, ফরিদ আহমদ, বিপ্লব সরকার, আব্দুর রহমান। উল্লেখ্য, পূণর্মিলনীতে ৯০ ব্যাচের সকল বন্ধুরা নিজেদের মধ্যে দীর্ঘদিনের পর সাক্ষাতে তাদেরকে উজ্জীবিত, উৎসাহিত, অনুপ্রাণিত ও প্রীতিবন্ধন আরো সুদৃঢ় হয়েছে বলে তাদের বক্তব্যে অনুভূতি প্রকাশ ও স্মৃতিচারণ করেন। আগামীতে প্রতিবছর এই ৯০ ব্যাচের একটি পূণর্মিলনী করার অভিপ্রায় ব্যক্ত করেছেন তারা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.