
স্টাফ রিপোর্টার॥ সারাদেশের ন্যায় মৌলভীবাজারে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও বই পড়া প্রতিযোগীতার মধ্যে দিয়ে প্রথম বারের মত জাতীয় গ্রন্থগার দিবস পালিত করেছে জেলা প্রশাসন, জেলা সরকারী গণ গ্রন্থাগার ও বিভিন্ন পাবলিক লাইব্রেরী।
সোমবার ৫ ফেব্র”য়ারী সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজে এসে মিলিত হয়। সার্কিট হাউজের মুন হলে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুর রহমানের সভাপতিত্বে ও পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক সাংবাদিক নজর”ল ইসলাম মুহিবের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ রোকন উদ্দিন। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সরকারী গণ গ্রন্থাগারের লাইব্রেরিয়ান মোঃ হাবিবুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের প্রভাষক মোঃ রবিন মিয়া, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মিজানুর রহমান, সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট সৈয়দ আমজাদ হোসেন, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলামসহ অন্যান্যরা। পরে বই পড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.