
প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজার জেলা পর্যায়ে ৩য় বারের মত শ্রেষ্ঠত্ব অর্জন করে এবার সিলেট বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিএএফ শাহীন কলেজ। সম্প্রতি সিলেট বিভাগীয় পর্যায় থেকে শ্রেষ্ঠত্ব অর্জনের ঘোষণা করে যাচাই বাচাই কমিটি। ভাল ফলাফলসহ ১৬টি ক্যাটাগরিতে সাফল্য দেখানোর কারণে বিভাগীয় পর্যায়ে উক্ত শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করে কলেজটি। ২০১২ সালে শিক্ষাবর্ষ শুরুর পর থেকে মৌলভীবাজার জেলা সেরা শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ার পর এবার সিলেট বিভাগের সেরা নির্বাচিত হয়। শমশেরনগর বিএএফ শাহীন কলেজ সূত্রে জানা যায়, ৩ সেপ্টেম্বর ২০১১ সালে শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লাভ করে।
সৃজনশীল মেধা অন্বেষণ, বোটানি অলিম্পিয়ার্ড, পদার্থ অলিম্পিয়ার্ড, প্রথম আলো গনিত অলিম্পিয়ার্ড, বিতর্ক প্রতিযোগিতা, সাহিত্য ও ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে শমশেরনগর বিএএফ কলেজ কৃতিত্ব অর্জন করে। এসব সার্বিক বিষয় বিবেচনা করে ২০১৭ সালে সিলেট বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটি জেলা পর্যায়ে পর পর তিন বার শ্রেষ্ঠত্ব অর্জন করে।
শমশেরনগর বিএএফ শাহীন কলেজ অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো: জাহাঙ্গীর আলম তালুকদার পিএসসি এ সাফল্যের জন্য কলেজের সকল শিক্ষকমন্ডলীকে আন্তরিক ধন্যবাদ জানান। সম্প্রতি শমশেরনগর বিএএফ শাহীন কলেজে সার্বিক অবকাঠামোগত ও শিক্ষার গুণগত ব্যাপক মান উন্নয়ন হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক ও উপজেলা মধ্যমিক মিক্ষা কর্মকর্তা মোছা: শামছুন নাহার পারভীন শমশেরনগর বিএএফ শাহীন কলেজের শ্রেষ্ঠত্বের সত্যতা নিশ্চিত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.