
সাইফুল ইসলাম॥ স্বার্থ কিংবা পারিপার্শ্বিক নানা কারণে মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকে, কিন্তু গাছের সঙ্গে মানুষের শত্রুতা! তেমনি একটি ঘটনা ঘটেছে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের রাঙ্গাটিলা গ্রামে।
৫ ফেব্রুয়ারী সোমবার দিনদুপুরে মো.জুবের আহমদের আকাশমনি বাগানের ৫০টি গাছ কর্তন করেছে দুর্বত্তরা। তবে ওইদিন ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় দুর্বত্তরা এসুযোগ কাজে লাগায়।
স্থানীয় মাদকাসক্ত গরু চোর আব্দুল আলী ও চা-পাতা চোরাকারবারী তাহির আলীসহ একটি সংঘবদ্ধচক্র এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করেছেন গ্রামবাসী।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রাঙ্গাটিলা গ্রামের বিভিন্ন বাড়ি থেকে রাতের আঁধাওে পাশ্ববর্তী চা বাগানের কাচা চা পাতাসহ গাছচুরি ও গরু চুরিসহ নানা ধরনের অপকর্ম চালাচ্ছে চিহ্নিত সংঘবদ্ধ চক্র।
স্থানীয়রা তাদের এ অপকর্ম বন্ধ করার জন্য প্রশাসনসহ ইউপি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। কিন্তু কোনো কাজ হয়নি। তারাই এ কাজ করেছে কিনা সে বিষয়টি ক্ষতিয়ে দেখার দাবি করেছেন এলাকাবাসী।
তবে দিনদুপুরে গাছ কর্তনের ঘটনায় গ্রামের বাসিন্দারা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
গ্রামবাসী এলাকার গরু চুরি, ডাকাতি,মাদক ব্যবসা ও কাচা চা-পাতা চুরি থেকে তাদেরকে প্রতিহত করতে থানা পুলিশের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
অন্যদিকে, এঘটনায় গ্রামের প্রবীন সমাজসেবক মো. জুবের আহমদ বলেন, আমার সঙ্গে কারো কোনো শত্রুতা নেই। চলতি বছর বাড়ির জমিতে আকাশ-মনিসহ নানাজাতের গাছ রোপণ করেছি। বুঝতে পারছি না তারপরও কেন এই শত্রুতা! তবে স্থানীয়দের ধারণার সঙ্গে সহমত পোষণ করে তিনি মাদকাসক্ত যুবক,গরু চোর ও চা-পাতা চোরাকারবারী এঘটনা করেছে। তিনি আরও বলেন, ২০১৫ সালে আমার গৃহপালিত লক্ষাধিক টাকা মূল্যের একটি ষাঁড়গরু চুরি করে নেয় ওই চক্র। এরপর ৬/৭ মাস আগে বাড়ির সীমানার দেয়াল কেটে ফেলে।’
এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান মো. জুবের আহমদ।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক চম্পক ধাম বলেন,আকাশমনি গাছ কর্তনের অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.