হোসাইন আহমদ॥ কুলাউড়া উপজেলার ছকাপন-বরমচাল রোডের দু-পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসী সোমবার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে এলাকাবাসী উল্লেখ করেন, কাদিপুর ইউনিয়নের ছকাপন হতে ভুকশিমইল-বরমচাল রোডে ১৮ ফুট প্রস্থ সংস্কার কাজ চলছে। অধিকাংশ স্থানে ১৮ ফুট কাজ হলেও নবাবগঞ্জ হতে নবীগঞ্জ পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তার দু-পাশে বাড়ির ভাউন্ডারি, বাঁশঝাড়, বিভিন্ন প্রজাতির গাছ, বাঁশের বেড়া ও ব্যক্তি মালিকানায় ভরাটকৃত মাটি থাকার কারণে ওই জায়গায় রাস্তার প্রস্থ কমে অনেক সরু হয়ে যাচ্ছে। যার কারণে দুটি গাড়ি একত্রে অতিক্রম করতে পারবে না। বিশেষ করে ওই অঞ্চলের স্কুল, কলেজ, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চরম দূর্ভোগ পুহাতে হচ্ছে। গাড়ি আসলে শিক্ষার্থীরা রাস্তা থেকে নেমে গাড়িকে যাওয়ার সুযোগ করে দিতে হয়। অনেক সময় অতিরিক্ত গতির গাড়ি শিক্ষার্থীদের ধাক্কা মেরে খাদে ফেলেও চলে যায়। রাস্তা ছোট থাকার কারণে ইতি মধ্যে ঘটেছে নানা দুর্ঘটনা।
এর আগেও সংস্কার কাজ শুরু হওয়ার সময় এলাকাবাসী রাস্তা প্রসস্থ করার জন্য জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট কর্মকর্তা বরাবর আরেকটি লিখিত অভিযোগ দিয়ে ছিলেন।
এলাকাবাসীর অভিযোগ ২/৪ জন নেতা প্রভাব খাটিয়ে ক্ষমতার জোরে রাস্তা দখল করে বাড়ির দেয়ালসহ আরোও বিভিন্ন ভাবে রাস্তার সরকারি জায়গা দখলে নিয়েছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.