কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জে রাতের আঁধারে আগুন দিয়ে খড়ের গাদা পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৮টায় রহিমপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের যশোবন্ত রায় চৌধুরীর বাড়ির খড়ের গাদায় কে বা কাহারা আগুন লাগিয়ে দিলে সম্পূর্ণ খড় পুড়িয়ে দেয়। এর আগে গত প্রায় ২০ দিন পূর্বে একই গ্রামের প্রধান শিক্ষক অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরীর বাড়িতেও গভীর রাতে দুষ্কৃতিকারীরা খড়ের ঘরে আগুন ধরিয়ে দেয়। ২০ দিনের মধ্যে খড়ের গাদায় আগুনের দুইটি ঘটনায় এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
আলাপকালে প্রধান শিক্ষক অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী বলেন, এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.