আব্দুর রব॥ বড়লেখায় পৌর শহরের মহবন্দ এলাকায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হকের ‘বীর নিবাস’ ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
১০ ফেব্রুয়ারী শনিবার প্রধান অতিথি হিসেবে ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ শাহাব উদ্দিন এমপি। এ প্রকল্পে সরকারের ৮ লাখ ৬৫ হাজার ১৫৮ টাকা ব্যয় হচ্ছে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, বড়লেখা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাছনা, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক গোপাল দত্ত, সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, মুক্তিযোদ্ধা আব্দুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.