প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার পতনউষার শাপলা সবুজ সংঘের আয়োজনে ২৪তম শাপলা দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
১৬ ফেব্রুয়ারী শুক্রবার রাত সাড়ে ৮ টায় স্থানীয় মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্র্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোঃ আরব আলীর সভাপতিত্বে ও আব্দুর রাজ্জাকের পরিচালনায় টূর্ণামেন্টের উদ্বোধন করেন ২নং পতনউষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমেদ বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক অলি আহমেদ খান, তোয়াবুর রহমান তবারক, পতনঊষার ইউপির প্যানেল চেয়ারম্যান নারায়ণ মল্লিক সাগর, সফিকুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শামসুর রহমান, আবুল বশর জিল্লুল, লায়েক খান, বয়তুল হক, ময়নুল খান, পিপুল আহমেদ, হিমাংশু দেব হিমু , মাইকেল দেবনাথ, মিতুল খান, বদর খান প্রমুখ।
উদ্বোধনী খেলায় মুন্সীবাজার ২-১ গেইমে আদমপুরকে পরাজিত করে। খেলায় মোট ১৬টি দল অংশ নিচ্ছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.