খায়রুল আলম লিংকন॥ বৃষ্টল বাংলা প্রেসক্লাব এর সাধারন সম্পাদক খায়রুল আলম লিংকন এর পরিচালনায় ও সভাপতি কামরুল ইসলাম এর সভাপতিত্বে স্থানীয় একটি রেষ্টুরেন্টে গতকাল মঙ্গলবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাবিবুর রহমান. সভার শুরুতে সকল ভাষা শহিদদের স্মরনে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন ও শহীদবেদিতে পুস্প স্তবক অর্পন করা হয়। শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলর মাহমুদুর রহমান খান সুলতান,ছমরুল হক,ফকরুল আলী, ওমর ফারুক,রুয়িদ আহমদ, আব্দুল হামিদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুছলেহ আহমদ, ছমর আলী,রুবেলুজ্জামান খান, মকসুদ আলী সহ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ। বক্তাগণ বলেন বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার এই ধারাবাহিক আন্দোলনের পথ ধরেই এসেছে আমাদের প্রাণপ্রিয় স্বাধীনতা। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নব প্রজন্মের সামনে তুলে ধরার জন্য সবার প্রতি আহ্বান জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.