
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া প্রেসক্লাব সভাপতি ও দৈনিক জালালাবাদের কুলাউড়া প্রতিনিধি এম. শাকিল রশিদ চৌধুরী দৈনিক জালালাবাদের সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
২৪ ফেব্রুয়ারী শনিবার সিলেটের একটি অভিজাত হোটেলে এম. শাকিল রশিদ চৌধুরীর হতে সেরা প্রতিনিধির পুরস্কার তুলে দেন দৈনিক জালালাবাদের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস-উন্-নূর। এসময় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাব সভাপতি ও সময় টিভির সিলেট ব্যুরো প্রধান ইকরামুল কবির, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এনামুল হক জুবের এবং সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, দৈনিক জালালাবাদের ভারপ্রাপ্ত সম্পাদক আজিজুল হক মানিক, নির্বাহী সম্পাদক আবদুল কাদের তাপাদার, চীফ রিপোর্টার আহবাব মোস্তফা খান, দৈনিক জালালাবাদের সহকারী সম্পাদক নিজাম উদ্দীন সালেহ। কুলাউড়া প্রেসক্লাব সভাপতি ও দৈনিক জালালাবাদের কুলাউড়া প্রতিনিধি এম. শাকিল রশিদ চৌধুরী বলেন, ১৯৭৪ সাল থেকে সাংবাদিকতা জগতে রয়েছি। জালালাবাদের যাত্রালগ্ন থেকে কাজ করছি, দেশ ও মানুষের জন্য আমি সব সময় কাজ করতে প্রস্তুত রয়েছি। ভালো কাজ করলে কোন বাধাই বাধা হয়ে থাকেনা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.