প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর নাজারেথ তেলুগু ব্যাপ্টিষ্ট চার্চ এর ২০১৮-২০১৯ বছরের ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। ২ মার্চ শুক্রবার একটি সাধারণ সভার মাধ্যমে এ কমিটি গঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সন্যাসি পিরেগুকে সভাপতি ও মিখায়েল পিরেগুকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য কর্মকর্তারা হলেন- পালকঃ যোষেফ রাল্ফ, সহ-পালকঃ সঞ্জিব পিরেগু, সহ-সম্পাদকঃ রাজু পিরেগু, যুগ্ন কোষাধ্যক্ষঃ আপড়ু পিরেগু ও যেশুদাস পিরেগু।
উল্লেখ্য, বৃহত্তর সিলেট বিভাগের একমাত্র তেলুগু চার্চ ১৯৮২ সালের ১৬ আগষ্ট প্রতিষ্ঠাতা লাভ করে। এর প্রতিষ্ঠাতা পালক আপ্পানা পিরেগু।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.