
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন চা বাগানে ৮ মার্চ আনুষ্ঠানিকভাবে উৎপাদন মৌসুম শুরু উপলক্ষে চা গাছের নতুন পাতা উত্তোলনে ‘চা চয়ন উৎসব’ পালিত হয়েছে।
চা চয়ন উৎসব উপলক্ষে চা শ্রমিক, বাগান পঞ্চায়েত, বাগান কর্মকর্তা ও কর্মচারিরা সকালে চায়ের টিলায় চা পাতা উত্তোলন করতে একত্রিত হন। কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করে শুরু হয় আনুষ্ঠানিকতা। প্রথমে কর্মকর্তাগন শ্রমিকদের মিষ্টিমুখ করান। বিগত বছরে সেরা চা পাতা উত্তোলনকারীদের পুরস্কৃত করা হয়। সর্বোপরি বাগান স্টাফরা কিভাবে বেশি চা পাতা উত্তোলন করতে পারবে সে ব্যাপারে শ্রমিকদের পরামর্শ প্রদান করা হয়।
জুড়ী উপজেলার ফুলতলা চা বাগানের সিনিয়র স্টাফ আহমদ হোসেন চৌধুরী হাসান ও শাহীন আহমদ জানান, শ্রমিকরা পুরো মৌসুম চা পাতা উত্তোলন করবে তাই তাদের নিজস্ব ধর্মীয় রীতিতে কিছু আচার অনুষ্ঠান পালন করে থাকে।
বড়লেখা উৃপজেলার কেরামত নগর চা বাগানের মহা-ব্যবস্থাপক ও বিশিষ্ট চা গবেষক মো. শাহজাহান আকন্দ জানান, চা বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জণকারী অন্যতম অর্থকরী ফসল। ফলে চা নিয়ে দিন দিন সকল স্থরের মানুষের আগ্রহ ক্রমে বাড়ছে। এখন চা চায়ন অনেকটা উৎসবে রূপান্তরিত হয়েছে। মুলত শ্রমিকদের অনুপ্রাণিত করতে চা চয়ন আনুষ্ঠানিকভাবে করা হয়ে থাকে। এতে চা শ্রমিক, বাগান পঞ্চায়েত, বাগান স্টাফ ও কর্মকর্তাদের একটা মিলনমেলায় পরিণত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.