
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বিভিন্ন সংগঠনের উদ্যোগে শ্রীমঙ্গলে উতসব মুখর পরিবেশে পালিত হয়েছে মহান রোববার ১ মে দিবসের নানান কর্মসূচী। আর এ সকল কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ টি স্টাফ এষ্টেট এসোসিয়েশন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, নির্মান শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন। আর এ সকল কর্মসূচীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধের সংগঠক চির তরুন প্রবীন রাজনৈতিবিদ জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান,বাংলাদেশ টি এস্টেট স্টাপ এসোসিয়েশনের সভাপতি এম ইকবাল চৌধুরী, সম্পাদক জাকারিয়ার আহমদ, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার, সম্পাদ রাম ভজন কৈরী, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন জেলা সভাপতি সঞ্জিত দেব, উপজেলা সভাপতিা ময়না মিয়া প্রমুখ। প্রত্যেক সংগঠনের উদ্যোগেই পৃথক পৃথক শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.