বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় ১৩ মার্চ মঙ্গলবার দুপুরের বজ্রপাতে শাকিব আহমদ জীবান (২১) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির দোহালিয়া গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। তবে ছোটবেলা থেকে জীবান উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির করমপুর গ্রামে খালার বাড়িতে থেকে পড়াশুনা করতো। বর্তমানে সে ডিগ্রি ১ম বর্ষের ছাত্র। লেখাপড়ার পাশাপাশি ইকেক্ট্রীকের কাজ করতো। বড়াইল গ্রামে জনৈক ব্যক্তির বাড়িতে ইলেক্ট্রীকের কাজের সময় সে বজ্রপাতে মারা যায়।
এছাড়া ঝড় ও শিলা বুষ্ঠিতে উপজেলার উত্তর শাহবাজপুর, দক্ষিণ শাহবাজপুর, দক্ষিণভাগ উত্তর, দক্ষিণভাগ দক্ষিণ, দাসেরবাজার ইউপির বিভিন্ন এলাকায় গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন জানান, ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের জন্য নিহত জীবানের গার্জিয়ান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে আবেদন করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.