
কুলাউড়া প্রতিনিধি॥ যুক্তরাজ্যস্থ কুলাউড়া সমিতি ইউ,কের পক্ষ থেকে ১৩ মার্চ মঙ্গলবার কুলাউড়া হাসপাতালে প্রায় ৫ লক্ষাধিক টাকা ব্যয়ে ৫০টি বেড ও ১টি হুইল চেয়ার প্রদান করা হয়েছে। কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমিটির সভাপতি এমপি মোঃ আব্দুল মতিন, উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, ইউএনও চৌধুরী মোঃ গোলাম রাব্বী এর উপস্থিতিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডাঃ নুরুল হকের কাছে আনুষ্টানিক ভাবে হস্তান্তর করেন যুক্তরাজ্যস্থ কুলাউড়া সমিতি ইউ,কের সভাপতি মোস্তফা আব্দুল মালিক, উপদেষ্টা সদস্য কমর উদ্দিন আহমদ জামাল।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ জাকির হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, সাউথইষ্ট ব্যাংক ম্যানেজার আব্দুর রব, রাবেয়া সরকারী প্রাঃ বিঃএর প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম, ফার্মেসী ব্যবসায়ী আতিকুর রহমান আনু ও মোঃ শেলুর রহমান, সমাজসেবী নুরুল মুন্তাকিন মাহবুব প্রমুখ।
পরে ঐদিন এমপি মোঃ আব্দুল মতিন পৌর শহরের রাবেয়া সরকারী আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে কুলাউড়া সমিতি ইউকে পক্ষ থেকে নির্মিত অত্যাধুনিক একটি টাইলস গেইট ফিতা কেটে উদ্বোধন করেন ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.