
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার প্রেসক্লাবে হেযবুত তওহীদের উদ্দ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নোয়াখালীর সোনাইমুড়িতে হেযবুত তওহীদের দুই সদস্যকে নৃশংসভাবে হত্যা,বাড়িঘর লুটপাট,অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের সাথে জড়িতদের বিচারের দাবিতে বুধবার ১৪ মার্চ মৌলভীবাজার প্রসক্লাবে এক সংবাদ সম্মেলন করে হেযবুত তওহীদ।
সংবাদ সম্মেলনে আন্দোলনের সিলেট বিভাগের বিশেষ প্রতিনিধি মোঃ তানভীর আলমের সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন আন্দোলনের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ আবু তাহের ভূঈয়া। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আন্দোলনের কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও দৈনিক বজ্রশক্তি পত্রিকার নির্বাহী সম্পাদক জনাব শফিকুল আলম উখবাহ্। এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ শাহ্ আলাম। দৈনিক বজ্রশক্তির সিলেট বিভাগীয় ব্যুরোপ্রধান ফখর“ল ইসলাম। হেযবুত তওহীদের সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিক সুমন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.