
স্টাফ রিপোর্টার॥ “ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ন্যায্যতা নিশ্চতকরন, এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারে বিশ্ব ভোক্তা দিবস পালিত হয়েছে।
১৫ মার্চ বৃৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকরে কার্যালয় প্রাঙ্গণ থেকে এক র্যালি বাহির হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সেমিনারে মিলিত হয়। অতিরিক্ত
জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুর রহমান এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজারের সহকারী পরিচালক মোঃ আল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিছবাহুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক। বক্তব্য রাখেন সাংবাদিক বকসি ইকবাল আহমদ, মোহাম্মদ আবু তাহের প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.