
ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজারের হাটবাজার সুপার শপের উদ্বোধন উপলক্ষে লাকী কুপন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ১৫ মার্চ সন্ধায় শহরের সিলেট রোডে এম আর টাওয়ারস্থ হাটার বাজার সুপার শপে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে মটরসাইকেল, ফ্রিজ ও এলইডি টিভি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক বৃট্রিশ কাউন্সিলার ও এম আর গ্রুপের চেয়ারম্যান এম এ রহিম (সি আই পি), জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, হাট বাজার সুপার শপের চেয়ারম্যান আবু মিয়া ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।
১২ মার্চ হাটবাজারের লাকী কুপন ড্র অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করেন জনপ্রিয় চিত্র নায়িকা মৌসুমী। প্রথম পুরস্কার মোটর সাইকের বিজয়ী হন রাইসা, দ্বিতীয় পুরস্কার ফ্রিজ বিজয়ী হন মারজান, তৃতিয় পুরস্কার এলইডি টিভি বিজয়ী হন শাফকাত হোসাইন। এছাড়াও শুভেচ্ছা পুরস্কার বিজয়ী ১০জনের ৫জনকে সিলিও ফ্যান বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.