
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে মণিপুরী ভাষা শহীদ সুদেষ্ণা দিবস উপলক্ষে দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে ১৬ মার্চ শুক্রবার সকালে বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে এই ভাষা শহীদের প্রতি। পরে মণিপুরি বিজ্ঞন প্রজন্ম ও নিংশিংচে-এর ব্যানারে একটি র্যালী বের করা হয়। বিকেলে মণিপুরি ইয়ুথ ফোরামের আয়োজনে আলোচনা সভা ও কুইজ প্রতযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সভায় মানস কান্তি সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী রুপেন্দ্র কুমার সিংহ। প্রধান বক্তা ছিলেন মণিপুরি থিয়েটারের সভাপতি কবি, নাট্যকার শুভাশিস সিনহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরি’র সাধারণ সম্পাদক সুশীল কুমার সিংহ, অভিনেত্রী জ্যোতি সিনহা, কণ্ঠশিল্পী শর্মিলা সিনহা, সনজয় সিংহ, মিহির কান্তি সিংহ, নির্মল সিংহ প্রমুখ। এছাড়া কমলগঞ্জ উপজেলার মাধবপুর, তেতইগাঁও, ঘোড়ামারায় বিভিন্ন সংগঠনের ব্যানারে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনের খবর পাওয়া গেছে।
মণিপুরী (বিষ্ণুপ্রিয়া) ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ের দাবিতে ১৯৯৬ সালের ১৬ মার্চ ভারতের আসামে ৫০২ ঘণ্টার টানা রেল অবরোধ কর্মসূচি চলাকালে পুলিশের গুলিতে নিহত হন পৃথিবীর সর্বপ্রথম আদিবাসী ভাষাশহীদ এবং দ্বিতীয় নারী ভাষাশহীদ সুদেষ্ণা সিংহ। এই আত্মত্যাগের বিনিময়ে পরবর্তীতে ২০০৬ সালের ৮ মার্চ ভারতের সুপ্রিম কোর্টের এক রায়ের মাধ্যমে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাকে ভারতের একটি স্বতন্ত্র ভাষার স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে মণিপুরী সম্প্রদায়ের লোকেরা ভারত ও বাংলাদেশে দিনটি ‘সুদেষ্ণা দিবস’ হিসেবে পালন করে আসছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.