
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচি ২০১৫-১৬ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় জেলা পর্যায়ের ক্রীড়া পরিদপ্তরের ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুন্র্ামেন্ট ১৫-১৬ইং অনুর্ধ-১৬ বালকদের বাছাই প্রতিযোগিতা গতকাল মৌলভীবাজার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।জেলা পর্যায়ের বাচাই অনুষ্ঠানে জেলার ৭টি উপজেলার ৬০বালক অংশ গ্রহন করে। জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পর্যায়ের বাচাইকৃত ক্ষুদে ফুটবলাদের মধ্যে পুরস্কার বিতরন করেন। জেলা পর্যায়ে বাছাইকৃতরা হলো জাকির হোসেন,মোঃ সানী মিয়া (শ্রীমঙ্গল),মোঃ নাজমুল হাসান অভী,আব্দুল স্ইাদ খান,রুয়েল আহমদ (মৌঃ সদর)। জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ এর সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপিত আখতারুজ্জামান। বক্তব্য রাখেন ক্রীড়া অফিসের কমল অধিকারী,ক্রীড়া, প্রশিক্ষক আতিক মজুমদার, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ তনজু খান,ফুটবলার, শিপন আলী, জন্টু কুমার দে,মোঃ বাবুল মিয়া, বিমান জোতি দেব, প্রমুখ। সিলেট জেলার ৪টি জেলা থেকে বাছাইকৃতরা সিলেট বিভাগীয় দলে অন্তরভুক্ত হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.