বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় ১০ জামায়াত নেতাকে ১৮ মার্চ রোববার কারাগারে পাঠিয়েছেন সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট আদালত।
আদালত সুত্রে জানা গেছে, বড়লেখা থানার জি-আর-৬২/১৩ মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী জামায়াত নেতা দেলোয়ার হোসেন, আক্তার হোসেন, কাজী ফয়েজ আহমদ, নুরুস সামাদ, সাহাব উদ্দিন, বেলাল আহমদ, ফয়সল আহমদ, ছিদ্দেক আহমদ, জসিম উদ্দিন ও হেলাল আহমদ রোববার ১৮ মার্চ বড়লেখা সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. হাসান জামানের আদালত তাদের জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
বড়লেখা থানার এসআই শরীফ উদ্দিন ১০ জামায়াত নেতাকে আদালত কর্তৃক কারাগারে প্রেরনের সত্যতা স্বীকার করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.