
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ৫৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর ব্যবস্থাপনায় বিজিবি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার ২১ মার্চ উপজেলার রাজঘাট ইউনিয়ন প্রাঙ্গণে দরিদ্র জনগোষ্ঠীদের মধ্যে মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ জাহিদ হুসেন। এসময় উপস্থিত ছিলেন ৫৫ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ মঈন উদ্দিন, সেক্টর মেডিকেল অফিসার লেঃ কর্ণেল মোঃ ইমরুল কায়েস চৌধুরী, ৪৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুাল্লাহ আল মোমেন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.