প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে ১১ জন মধু চাষীর মাঝে ২ লাখ টাকার ব্যাংক ঋণ প্রদান করা হয়।
২২ মার্চ বৃহস্পতিবার বেলা ১২টায় কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারস্থ অগ্রণী ব্যাংক শাখায় আনুষ্ঠানিকভাবে এ ঋণ প্রদান করা হয়।
অগ্রণী ব্যাংক ব্যব্স্থাপক এ এম মহিউদ্দীন আহমদের সভাপতিত্বে ঋণদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা ক্ষুদ্র ও কুঠির শিল্প উদ্যোক্তা উন্নয়ন পরিষদের সভাপতি আহমদ সিরাজ ও মধু চাষী সমিতির সভাপতি বাবুল আহমদ। কমলগঞ্জ আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের নারী পুরুষ সমন্বয়ে ১১ জন মধু চাষীর মাঝে নগদ ২ লাখ টাকা বিতরণ করা হয়।
কমলগঞ্জ উপজেলা ক্ষুদ্র ও কুঠির শিল্প উদ্যোক্তা উন্নয়ন পরিষদের সভাপতি আহমদ সিরাজ ও মধু চাষী সমিতির সভাপতি বাবুল আহমদ বলেন, কমলগঞ্জের দক্ষিণাঞ্চল আদমপুর ও ইসলামপুর ইউনিয়নে মধু চাষে এক নিরব বিল্পব হচ্ছে। কমলগঞ্জের মধু আলাদা একটি ব্র্যান্ড হয়ে যাচ্ছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.