
প্রনীত রঞ্জন দেবনাথ॥ ব্যাপক উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেবীপুর সার্ব্বজনী দেবালয় প্রাঙ্গনে শতভূজা (১০০ হাতবিশিষ্ট) ১২ তম বার্ষিক শ্রী শ্রী বাসন্তী পূজা ও মেলা চলছে। চারদিন ব্যাপী এই অনুষ্ঠান ২৬ মার্চ সমাপ্ত হবে। শনিবার মহাসপ্তমীর দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো ভক্তবৃন্দেও সমাগম ঘটে।
২৪ মার্চ শনিবার দুপুর থেকে মহাপ্রসাদ বিতরণ করা হয়। আজ মহাঅষ্টমী ও মহানবমী তিথিতে পদাবলী কীর্ত্তন, আরতি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মহাপ্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা প্রভৃতি অনুষ্ঠিত হবে।
দেবীপুর সার্বজনীন দেবালয়ের সভাপতি মধুসূদন পাল ও সাধারণ সম্পাদক সত্যেন্দ্র কুমার পাল (নান্টু) জানান, সিলেট বিভাগের মধ্যে এখানেই শতভূজা (১০০ হাত) শ্রী শ্রী বাসন্তী পূজা করা হয়। প্রতি বছরই এখানে দেশ-বিদেশের হাজারো লোকের ঢল নামে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.