স্টাফ রিপোর্টার॥ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়েছে।
২৫ মার্চ রবিবার বড়লেখা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি করা, খাদ্যপন্যের সাথে অস্বাস্থ্যকর রং ব্যবহার করা, ওজনে কম দেওয়া, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে ব্যবসায়ীক লাইসেন্স না নেওয়াসহ বিভিন্ন অপরাধে বড়লেখা ডিগ্রি কলেজ রোড অবস্থিত বিসমিল্লাহ বেকারীকে ১০ হাজার টাকা, উত্তর চৌমহনী অবস্থিত গ্রামীণ ফুড সামগ্রীকে ১০ হাজার টাকা, বড়লেখা পাহাড়ীবন অবস্থিত রুবেল মসলার মিলকে ৩ হাজার টাকা, উত্তর বাজার অবস্থিত শুভ ট্রেডার্সকে ১ হাজার টাকাসহ চারটি প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন বড়লেখা থানার পুলিশ ফোর্স।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.