প্রনীত রঞ্জন দেবনাথ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ দাখিল মাদ্রাসায় এক বিশেষ ফ্রি মেডিক্যাল ক্যাম্প এর আয়োজন করা হয়।
সোমবার ২৬ মার্চ সকাল ১০টা থেকে ৯ জন বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে ৬ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
কমলগঞ্জ দাখিল মাদ্রাসা গভনিং বডির সভাপতি সৈয়দ ইব্রাহিম মোহাম্মদ আব্দুহু ও প্রিন্সিপাল মাও: মো: আব্দুস সালাম জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ডা: সাইয়্যেদ আফসার মাহমুদ, প্রফেসর ডা: সাইয়্যেদ মূসা এম, এ, কাইয়ুম, প্রফেসর ডা: সাইয়্যেদ মামুন মোহাম্মদ, প্রফেসর ডা: এস, এস, এ আল মাহমুদ (সাদী), ডা: সৈয়দা তাসফিয়া কাউছার, ডা: মো: আব্দুর রহিম, ডা: জাকির হোসাইন, ডা: কাইয়ুম উদ্দিন ও ডা: সাইয়্যেদ কুতুব উদ্দিন সকাল ১০টা বেলা ২.৩০টা পর্যন্ত ৬ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.