
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল শহরে হবিগঞ্জ রোডস্থ রাজ্জাক টাওয়ারে সিম্ফনি ব্যাডের মোবাইল ফোন এর শোরুম উদ্ভোধন করা হয়েছে। ২ মে সোমবার সকালে শোরুমের ফিতা কেটে এর শুভ উদ্ভোধন করে শ্রীমঙ্গল থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মার্কেটের স্বত্ত্বাধিকারী আব্দুল আজিজ, সিম্ফনি ব্যাডের মোবাইল ফোন শ্রীমঙ্গল শোরুমের ডিলার সেলিম আহমদ। এছাড়াও শো-রুম পরিদর্শন করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, কার্যকরি কমিটির সদস্য সৈয়দ ছায়েদ আহমদ, সাংবাদিক আতাউর রহমান কাজল, মিজানুর রহমান আলী আলহাজ্ব বজলুর রহমান প্রমুখ। ডিলার সেলিম আহমদ জানান, গ্রাহকদের শ্রেণী বেধে সিম্ফনি ব্যার্ডের সবধরণের মোবাইল এ শোরুমে পাওয়া যাবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.