স্টাফ রিপোর্টার ॥ আজ ৪ দিন থেকে নিখোঁজ রয়েছেন লাউয়াছড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান মাছুম। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সমশেরনগর ইউপির গোবিন্দপুর গ্রামের মরহুম ছৈদুর রহমান সাহেবের পুত্র, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ ইজ্জাদুর রহমানের ছোট ভাই। জানা যায় মাছুম ২৮মার্চ ১৮ইং তারিখে নিজ কর্মস্থল থেকে নিখোঁজ হন। নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা পাঞ্জাবী, লুঙ্গি ও পায়ে ছিল স্যান্ডেল। মাছুম অত্যন্ত ভদ্র, বিনয়ী, সদালাপী, সৎ এবং সহজসরল প্রকৃতির। তাকে কোথাও কারো নজরে পড়লে দয়া করে তার পরিবারের সাথে যোগাযোগ অনুরোধ করা হয়েছে। এ ব্যপারে পরিবারের পক্ষ থেকে কমলগঞ্জ থানায় জিডিও করা হয়েছে। জিডি নং কমলগঞ্জ ১৪৯২/৩০/৩/১৮। পরিবার সুত্রে জানা যায় শনিবার মাছুম ব্রাহ্মণবাড়ীয়া জেলার কোন এক স্থান হতে ওই এলাকার এক বাসিন্দার মুঠোফোন থেকে কথা বলেছেন। তবে তার মানুষিক ভারসাম্যহীনতায় ওই এলাকায় গিয়েও তাকে আর পাওয়া যায়নি। পরিবারের ধারনা মানুষিক অবস্থা বির্পযয়ের কারনে হয়ত সে বাড়ির ঠিকানা ও আতœীয় স্বজনদের নাম বলতে পারছেনা। তবে সে ব্রাহ্মণবাড়ীয়া জেলার কোন স্থানে হয়ত অবস্থান করতে পারে। তার সন্ধ্যান পেলে এই মুঠোফোন গুলোতে যোযোগের অনুরোধ করেছেন তার স্বজন ও পরিবার। যোগাযোগঃ ০১৭৪০ ৬৪০২৫৭, ০১৭১৪৮৭০৮৭৩, ০১৭১২০০২৮৪৯।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.