
আশরাফ আলী॥ রাজনগরে ৮ম সেঞ্চু ক্রিকেট টুর্ণামেন্ট ২০১৮ এর মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী রাজনগর পোটিয়ার্স মডেল উচ্চ বিদ্যালয়ে ফ্রেন্ডসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
৩ এপ্রিল মঙ্গলবার ফ্রেন্ডসক্লাব রাজনগরের চেয়ারম্যান শামছুল আলম সেঞ্চুর সভাপতিত্বে ও ক্লাবের সাবেক অধিনায়ক এইচ এম এবাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পোল্ট্রি ফিড এসোসিয়েশনের সভাপতি শেখ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য রাকিবা সুলতানা তালুকদার, জাতীয় শ্রমিক লীগ রাজনগর উপজেলা সদস্য সচিব নান্নু আহমদ, মৌলভীবাজার এস. এন. এস. অটো মোবাইলের ম্যানেজিং ডাইরেক্টর রাজিয়া সেলিনা সেলি, রাজনগর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য রকিব আহমদ প্রমুখ।
খেলায় রাইডার্স অব কর্ণিগ্রামকে ৭৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার স্পোর্টস রাজনগর জয়ী হয়। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্স আপ খেলোয়াড়দের হাতে নগদ টাকা পুরস্কার তুলে দেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ অর্জন করেন সুপার স্পোর্টস রাজনরের অনিক।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.