
স্টাফ রিপোর্টার॥ নারীর ওপর সকল প্রকার সহিংসতা বন্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে।
৫ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় মৌলভীবাজার এর চৌমুহনা চত্বরে সাধারন শিক্ষার্থীদের ব্যানারে দুই শতাধীক শিক্ষার্থীদের অংশগ্রহনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ নাগরিকবৃন্দও উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন সারাদেশে যেভাবে ধর্ষণ ও হত্যা বেড়েছে তাতে করে প্রশ্ন করতে হয় এ দেশ কি আসলেই স্বাধীন।এবং যারা ধর্ষণ ও হত্যার সাথে জড়িত তাদের বিচারে উদাসীনতা লক্ষ করা যায়। তারা দাবী জানান অবিলম্বে এসব দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসার জন্য।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.