
স্টাফ রিপোর্টার॥ “শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ”এই লক্ষে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নের বিদ্যুৎ বিহীন দরিদ্র ৪৭৮টি পরিবারও প্রতিষ্ঠানে সোলার প্যানেল বিতরণ করা হয়।
৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে রাজনগর উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে সোলার প্যানেল বিতরন করেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন এমপি। এসময় আরো উপস্তিত ছিলেন রাজনগর উপজেলা চেয়ারম্যান আছকির খান, রাজনগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রাখী আহমেদ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ।জানা যায় ৮৪ লক্ষ টাকা ব্যয়ে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে কাবিটা এবং টিআর কর্মসূচীর আত্ততায় উপজেলার বিভিন্ন গ্রামের বিদ্যুৎ বিহীন দরিদ্র ৪৭৮টি পরিবার ও প্রতিষ্টানে সোলার প্যানেল বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.