
আশরাফ আলী॥ গয়ঘড় খোঁজার মসজিদ আজমেরু সড়কের দেড় কিলোমিটার পাকা রাস্তার উদ্বোধন করা হয়।
৬ এপ্রিল শুত্রুবার দুপুরে গয়ঘড়-আজমেরু এলাকাবাসীর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে ও শ্রীকান্ত সূত্র ধরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও প্যানেল স্পীকার সৈয়দা সায়রা মহসীন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নওশের আলী খোকন, সাবেক বৃটিশ কাউন্সিলর ও যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি এম এ রহিম (সিআইপি), সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনকার আহমদ, জেলা কৃষকলীগ সভাপতি মোঃ জমশেদ মিয়া, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নজমুল হক। এসময় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.