
রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের গত ৫এপ্রিল বাংলাদেশ পল্লীবিদ্যুৎ বোর্ড কর্তৃক নির্মিত পশ্চিম কালাইকোনা গ্রামের ১.৮৭ কিঃ মিঃ বিদ্যুৎ লাইনের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও প্যানেল স্পিকার সৈয়দা সায়েরা মহসীন এম.পি। বিশেষ অতিথি ছিলেন রাজনগর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আছকির খান। বক্তব্য রাখেন পলীবিদ্যুৎ রাজনগর এর এ.জি.এম এবায়দুল হক, কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হক সেলিম। পলীবিদ্যুৎ এর পরিচালক সাহেদুজ্জামান আনসারী মোনাই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামীলীগের সভাপতি বসারত আলী। অনুষ্ঠান পরিচালনা করেন সৈয়দ শওকত উজ্জামান শিক্ষক। আরও বক্তব্য আব্দুল কাদির ফৌজি ও আব্দুল্লাহ আল শাম্মু, সোহেল আহমদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.