হাজীপুর প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কানিহাটি বহুমুখী উচ্চ হাজীপুরয়র ম্যানেজিং কমিটির অভিভাবক পদে নির্বাচন ১ এপ্রিল সম্পন্ন হয়েছে।উক্ত নির্বাচনে মোট ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে লোকমান আহমদ চৌধুরী (মাছ মার্কায় প্রাপ্ত ভোট ৪৭২)পেয়ে প্রথম হন, মোঃ ছয়ফুল আলম সাইফুল (ফুটবল মার্কায় প্রাপ্ত ভোট ৪৩৬) পেয়ে ২য় হন, মোঃ কুতুব আলী (আনারস মার্কায় প্রাপ্ত ভোট ৪১০) পেয়ে ৩য় হন,মাজহারুল ইসলাম (চেয়ার মার্কায় প্রাপ্ত ভোট ৩৯৩), পেয়ে ৪থ স্থানে বেসরকারী নির্বাচিত হয়েছেন। এছাড়াও জাহাঙ্গীর হোসেন চৌধুরী (দেয়ালঘড়ি মার্কায় প্রাপ্ত ভোট ৩৩৪), জগদীশ দেবনাথ (আম মার্কায় প্রাপ্ত ভোট ২৭০), সৈয়দ উম্মর আলী (ছাতা মার্কায় প্রাপ্ত ভোট ২৫২), মোঃ মফচ্ছিল হোসেন (দোয়াত কলম মার্কায় প্রাপ্ত ভোট ২৪০), ফখর উদ্দিন আহমদ (কলস মার্কায় প্রাপ্ত ভোট ২০৩), অনিমেষ মল্লিক (তালাচাবি মার্কায় প্রাপ্ত ভোট ১৯১), সংরক্ষিত মহিলা সদস্য মোঃ হাসনা বেগম (গোলাপফুল মার্কায় প্রাপ্ত ভোট ৪৬৬), পেয়ে বেসরকারী নির্বাচিত হয়েছেন। মোছাঃ জায়দা বেগম (সেলাই মেশিন মার্কায় প্রাপ্ত ভোট ৪৩০), বিদ্যালয়ে মোট ভোটার সংখ্যা ছিল ১৩১১ ভোট। এর মধ্যে ভোট ৯৮৯ জন ভোট প্রদান করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.