
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী দীপা রানী শিলের পাশে দাড়িয়েছেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক ভিপি ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার শোয়েব।
তিনি অসহায় দীপা রানী শিলের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেবিপুর গ্রামের নিজ বাড়ীতে যান।
১০ এপ্রিল মঙ্গলবার এসময় তার সাথে ছিলেন কৃষক লীগ মৌলভীবাজার জেলা শাখার ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক জ্যোতিময় দাশ (জ্যোতি), বাংলাদেশ আওয়ামী তথ্য ও প্রযুক্তি লীগ মৌলভীবাজার জেলার নেতা সাব্বির ইসলাম ফাহিম, তাহেল আহমদ, সাদিক হোসেন, রায়হান, সৈয়দ রকি, ইমন ও লিপু প্রমুখ।
ভিপি শোয়েব এ সময় দীপার সুস্থতার খোজ খবর নেন। এবং তাকে আক্রমণ করা আসামীদেরকে গ্রেফতার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। এসময় তিনি মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক চীফ হুইপ উপাধক্ষ্য আব্দুস শহীদের সাথে ফোনে কথা বলেন।এ সময় তিনি দীপার চিকিৎসার জন্য আথির্ক অনুদান প্রদান করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.