বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার দুর্গম এলাকার একটি স্কুল থেকে বাড়ি ফেরার পথে জাহাঙ্গির আলম (১৮) নামে এক লম্পট ১০ টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে শিশু স্কুলছাত্রীর হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করেছে। রক্তাক্ত অবস্থায় ধর্ষিতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১০ এপ্রিল মঙ্গলবার দুপুরে বোবারথল গ্রামের কড়ইছড়া নামক নির্জন স্থানে নির্মম পাশবিক নির্যাতনের এ ঘটনাটি ঘটেছে। ধর্ষিতার মায়ের মামলায় রাতেই পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক জাহাঙ্গির আলমকে গ্রেফতার করে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
পুলিশ ও ধর্ষিতার পারিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির বোবারথল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী (৭) মঙ্গলবার দুপুর দেড়টায় স্কুল ছুটির পর সহোদর (৮) দ্বিতীয় শ্রেণীর ছাত্রের সাথে বাড়ি ফিরছিল। পথে বড়ভাই পিছনে পড়ে যায়। এ সুযোগে বোবারথল ইসলামনগর গ্রামের লোকমান হোসেনের লম্পট ছেলে জাহাঙ্গির আলম ১০ টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে শিশু শিক্ষার্থীকে ডেকে নেয়। কড়ইছড়া নামক নির্জন স্থানে হাত বেঁধে মুখ ও গলা চেপে ধওে তাকে ধর্ষণ করে। ধর্ষিতার চিৎকারে লোকজন তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বড়লেখা থানার ওসি মোহাম্মদ সহিদুর রহমান জানান, ধর্ষিতা শিশু শিক্ষার্থীর মায়ের দায়ের করা ধর্ষণ মামলায় মঙ্গলবার রাতেই পুলিশ ধর্ষক জাহাঙ্গির আলমকে গ্রেফতার করেছে। বুধবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.