প্রনীত রঞ্জন দেবনাথ॥ পূর্ব পাকিস্তান চা শ্রমিক আন্দোলনে শহীদ নীরা বাউরীর নাম এক বাক্যে পরিচিত। চা শ্রমিকদের দৈনিক কাজের সময় ৮ ঘন্টা ও এর বাইরে কাজে ওভার টাইমের পারিশ্র্রমিকের দাবিসহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে চলমান শান্তিপূর্ণ শ্রমিক ধর্মঘটে ৪৯ বছর আগে ১৯৬৯ সালে ১৩ এপ্রিল পুলিশের গুলিতে ডানকান ব্রাদার্স মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের কারখানার পাশে শ্রমিক নীরা বাউরী শহীদ হন। আরও কয়েকজন চা শ্রমিক আহত হন। এ আন্দোলনের নেতৃত্ব দেন চা শ্রমিক নেতা মফিজ আলীসহ চা বাগানের প্রবীন নেতৃবৃন্দ। পুলিশের গুলিতে নীরা বাউরীর মৃত্যুর পর আন্দোলন জোরালো হয়ে উঠে। চা ¤্রমিকরা এই দিনটিকে স্মরণ করে প্রতি বৎসর ১৩ শুত্রুবার এপ্রিল শহীদ নীরা বাউরী দিবস পালন করে আসছে। এবছরও কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে ৪৯ তম শহীদ নীরা বাউরী দিবস নানা কর্মসুচীর মধ্য দিয়ে পালিত হবে।
শুক্রবার সকাল সাড়ে ৮টায় শমশেরনগর চা বাগান কারখানার পাশে শহীদ চা শ্রমিক নীরা বাউরীর সমাধিস্থলে পুষ্পার্পনের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হবে। এরপর র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। শমশেরনগর, কানিহাটি, দেওছড়া, বাগীছড়া ও সুনছড়া চা বাগান পঞ্চায়েত কমিটি, বাউরী সমাজ কল্যাণ পরিষদ ও চা ¤্রমিক নেতৃবন্দের আয়োজনে দিবসটি পালিত হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.