
স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন মৌলভীবাজার গঠনের লক্ষ্যে ১১ এপ্রিল বুধবার সন্ধ্যায় পৌরসভা মিলনায়তনে মৌলভীবাজারে বসবাসরত কুলাউড়া উপজেলার স্থায়ী বাসিন্দাদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এডভোকেট আব্দুল মতিনের সভাপতিত্বে ও মোঃ শফিউল আলম বেলালীর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, এডভোকেট বদরুল হোসেন ইকবাল, ডাক্তার সুলতান আহমদ, এডভোকেট জাহাঙ্গীর আলম, এডভোকেট তোফায়েল আহমদ, দৈনিক যুগান্তর জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, ব্যবসায়ী মোক্তাদির হোসাইন, তপন কান্তি ধর, কমলেন্দু দে ও আব্দুল কাদির প্রমুখ।
এসময় বক্তারা মৌলভীবাজারে বসবাসরত কুলাউড়া উপজেলার স্থায়ী বাসিন্দাদের নিয়ে একটি সংগঠন করার প্রত্যয় ব্যক্ত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.